অগ্নিকাণ্ডের ঘটনায় টাটার আইফোন কারখানায় উৎপাদন বন্ধ

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৩২  

ভারতের তামিলনাড়ুতে টাটার আইফোন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত শনিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, দ্য টাটা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড (টিইপিএল) কারখানাটিতে আইফোনের যন্ত্রাংশ নির্মাণ করে। ওই কারখানার মোবাইল ফোন উৎপাদন ইউনিটে প্রথম আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও জানা যায়নি।

টাটা জানিয়েছে, দুর্ঘটনার সময় কারখানায় দেড় হাজার শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের পর তাদেরকে দ্রুত সরিয়ে নেয়া হয়।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি